বিনোদন

নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে লিগ্যাল নোটিশ

সাংবাদিক হয়রানি ও জাতীয় সংগীত অবমাননার অভিযোগ; সাত দিনের মধ্যে লিখিত ক্ষমা চাওয়ার দাবি

Admin নভেম্বর ৮, ২০২৬ 0

সাংবাদিক হয়রানি ও জাতীয় সংগীত অবমাননার অভিযোগে চিত্রনায়িকা পরীমনিকে নিঃশর্ত ক্ষমা চাইতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার এ নোটিশ পাঠান।

রোববার (৮ নভেম্বর) শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমনি এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের ঠিকানায় নোটিশটি পাঠানো হয়।

নোটিশে আগামী সাত দিনের মধ্যে আদালত প্রাঙ্গণে সংঘটিত ঘটনার জন্য লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে বলা হয়েছে।

এ ছাড়া ভবিষ্যতে অশ্লীল কথা বা সংলাপ, হুমকি, অশ্লীল অভিনয়, অঙ্গভঙ্গি এবং নগ্ন বা অর্ধনগ্ন নৃত্য থেকে সম্পূর্ণ বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

নোটিশে আরও উল্লেখ করা হয়েছে, চলচ্চিত্র, ভিডিও, অডিও-ভিজ্যুয়াল চিত্র, স্থিরচিত্র, গ্রাফিকস কিংবা অন্য কোনো মাধ্যমে ধারণ ও প্রদর্শনযোগ্য এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না, যার শৈল্পিক বা শিক্ষাগত মূল্য নেই।

Popular post
আইনের ঊর্ধ্বে কেউ নয়, অনিয়ম করলে ব্যবস্থা: আইনমন্ত্রী

মানুষের প্রত্যাশার পরিপন্থি কোনো কাজ করলে তিনি যত কাছের মানুষই হোন না কেন, প্রধানমন্ত্রী তার বিরুদ্ধে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, ‘আমরা কেউই আইনের ঊর্ধ্বে নই। সুতরাং এটা আমাদের সবার মাথায় রাখতে হবে।’ সোমবার (১৯ অক্টোবর) ঝিনাইদহে পিটিআই-এর একাডেমি-কাম-প্রশাসনিক ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সাম্প্রতিক সময়ে সরকারদলীয় এক প্রতিমন্ত্রীর মাদকবিরোধী অভিযান ঘিরে বিতর্ক ও পদত্যাগের ঘোষণা প্রসঙ্গে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে- কেউ মানুষের প্রত্যাশার পরিপন্থি কোনো কাজ করলে তিনি যত কাছের মানুষই হোন না কেন, তার বিষয়ে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন। ইতোমধ্যে প্রধানমন্ত্রী তা প্রমাণ করেছেন বলেও মন্তব্য করেন তিনি। দুর্নীতি দমন ও অর্থ পাচার রোধে আইনি কাঠামো সংস্কারের পরিকল্পনা সম্পর্কে আইনমন্ত্রী বলেন, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এবং এর অধীন নীতিমালায় বড় ধরনের কোনো ত্রুটি দেখা যায়নি। মূল সমস্যা বাস্তবায়ন প্রক্রিয়ায়। এ কারণে আইন বাস্তবায়ন জোরদার করতে প্রয়োজনীয় ব্যবস্থাগুলো সক্রিয় করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়েও সরকার গুরুত্ব দিচ্ছে। আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, নির্বাচন নিয়ে সরকারের পরিকল্পনা যথাসময়ে জানানো হবে। সব পরিকল্পনা আগেই প্রকাশ করলে পরিকল্পনার আর কিছু থাকে না। তবে ইতিবাচক পরিবর্তনের দিকে সরকার এগিয়ে যাবে বলে আশ্বাস দেন তিনি। এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নিয়ে প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, বর্তমানে তাদের নির্বাচনে অংশ নিতে আইনি কোনো বাধা নেই। এ বিষয়ে প্রতিমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, তা বিদ্যমান আইনি অবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। আইনি প্রক্রিয়ায় কোনো পরিবর্তন না আসা পর্যন্ত আগের বিধানই কার্যকর থাকবে। এর আগে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ এবং এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি প্রসঙ্গে প্রশ্ন করা হলে আইনমন্ত্রী বলেন, সার ডিলার নিয়োগের পর এ বিষয়ে কোনো সংবাদমাধ্যমের সঙ্গে তার কথা হয়নি। অনিয়ম হয়ে থাকলে সংশ্লিষ্ট বিভাগ ব্যবস্থা নেবে বলেও জানান তিনি। AITV/RONY

‘টুপটুপ’ রিসোর্টটি ফায়ার সার্ভিসের অনুমতি ছাড়াই নির্মাণ করা হয়েছিল।

  কক্সবাজারের মেরিন ড্রাইভের পাটুয়ারটেক সৈকতে অগ্নিকাণ্ডে প্রাণহানির শিকার ‘টুপটুপ’ রিসোর্টটি ফায়ার সার্ভিসের অনুমতি ছাড়াই নির্মাণ করা হয়েছিল। রিসোর্টটির অগ্নিনিরাপত্তার ছাড়পত্র ও ফায়ার লাইসেন্সও ছিল না। এমন তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ। শনিবার তিনি জানান, জুন মাসে রিসোর্টটিকে নোটিশ দেওয়া হয়েছিল। এরপরও সেখানে অগ্নিনিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা ছিল না। পর্যটন এলাকার অনেক ইকো রিসোর্ট প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই পরিচালিত হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলেন, মেরিন ড্রাইভের টুপটুপ রিসোর্টের নিচতলায় খাবার তৈরি করা হতো। সেখান থেকেই দুর্ঘটনাবশত আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। রিসোর্টটি ফায়ার সার্ভিসের সংশ্লিষ্ট কার্যালয় থেকে প্রায় ২২ কিলোমিটার দূরে। তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ছয়টি মরদেহ উদ্ধার করা হয়েছে। পর্যটন এলাকায় এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানানো হবে বলে জানান ফায়ার সার্ভিসের মহাপরিচালক। স্থানীয় পর্যটন কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে অনুমোদনহীন রিসোর্টগুলোর বিষয়ে আলোচনা করা হবে বলেও জানান তিনি। কক্সবাজারের পর্যটন এলাকায় রিসোর্ট নির্মাণ ও পরিচালনায় অগ্নিনিরাপত্তা বিধি এবং প্রয়োজনীয় অনুমোদন নিশ্চিত করার বিষয়টি এ ঘটনায় নতুন করে সামনে এসেছে।

প্লেট তৈরিতে যেসব শর্ত মানতে হবে

বিআরটিএর নির্দেশনা অনুযায়ী, স্কুটারের সামনের নম্বর প্লেটের দৈর্ঘ্য হবে ২০০ মিলিমিটার এবং প্রস্থ ১০০ মিলিমিটার। স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের ক্ষেত্রে দৈর্ঘ্য ২৮৫ মিলিমিটার ও প্রস্থ ৫০ মিলিমিটার নির্ধারণ করা হয়েছে। উভয় ধরনের নম্বর প্লেটে অক্ষর ও সংখ্যার উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার রাখতে হবে। স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের নম্বর একটিমাত্র আনুভূমিক রেখায় প্রদর্শন করা যাবে। প্লেট তৈরিতে যেসব শর্ত মানতে হবে নম্বর প্লেট তৈরিতে স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়াম ব্যবহার করতে হবে। এর পটভূমি হবে সাদা এবং রেজিস্ট্রেশন নম্বরের অক্ষর ও সংখ্যা কালো রঙে লিখতে হবে। পাশাপাশি বাংলা অক্ষর ও সংখ্যা ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। নম্বর প্লেটে কোনো শোভাবর্ধক উপাদান বা অতিরিক্ত নকশা রাখা যাবে না। প্লেটের মাপ, রং, উপকরণ ও লেখার ধরন—সব ক্ষেত্রেই বিআরটিএর নির্ধারিত নির্দেশনা অনুসরণ করতে হবে। বিআরটিএ জানিয়েছে, আগামী ১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনের অংশে নম্বর প্লেট সংযোজন করে তা দৃশ্যমান রাখতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা পালন না করলে সংশ্লিষ্ট মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার পরিবর্তনের পক্ষে প্রকাশ রাজ

নির্বাচন ও সাংবিধানিক পদ্ধতি অনুসরণ করে সরকার পরিবর্তনের পক্ষে অবস্থান নিয়েছেন ভারতের অভিনেতা ও সমাজকর্মী প্রকাশ রাজ। শুক্রবার (১৬ অক্টোবর) তিনি বলেন, গণতান্ত্রিক উপায়েই সরকারকে ক্ষমতা থেকে সরানোর চেষ্টা করা উচিত।   ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, উত্তরপ্রদেশ থেকে শুরু করে ২০২৯ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত নির্বাচনী লড়াই চালিয়ে যাওয়ার পরিকল্পনার কথা তুলে ধরে এ মন্তব্য করেন প্রকাশ রাজ।   তিনি বলেন, “আমরা সরকারকে ক্ষমতা থেকে সরাতে চাই এবং এ দেশে গণতান্ত্রিকভাবেই তা করব।”   বাংলাদেশ ও নেপালের রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে ভারতের পার্থক্য তুলে ধরে প্রকাশ রাজ বলেন, “আমরা নেপাল নই। আমরা বাংলাদেশ নই। আমাদের আম্বেদকর আছেন। আমাদের গান্ধী আছেন। আমাদের ভগৎ সিং আছেন। আমাদের সংবিধান আছে। আমাদের ভোট দেওয়ার অধিকার আছে।”   প্রকাশ রাজের অভিযোগ, বিক্ষোভকারীদের কণ্ঠরোধ করতে কেন্দ্রীয় সরকার শক্তি প্রয়োগ করছে। আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে সরকারের অনীহা সরকার পরিবর্তনের দাবিকে আরও জোরালো করেছে বলেও মন্তব্য করেন তিনি।   তিনি বলেন, “আপনারা আমাদের এমন অবস্থায় ঠেলে দিয়েছেন, কারণ আপনারা আমাদের সঙ্গে কথা বলছেন না। আপনারা শক্তি প্রয়োগ করছেন।”   শান্তিপূর্ণ বিক্ষোভ ও নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক পরিবর্তনের দাবি জানানোকে নৈরাজ্য সৃষ্টির প্রচেষ্টা হিসেবে দেখার বিরোধিতা করেন এই অভিনেতা। তাঁর মতে, প্রশ্ন তোলা, প্রতিবাদ করা এবং ভোটাধিকার প্রয়োগ করা নাগরিকদের সাংবিধানিক অধিকার।   প্রকাশ রাজ বলেন, “আমরা অস্ত্রধারী নই। আমাদের অস্ত্র হলো সংবিধান। আমাদের অস্ত্র হলো প্রতিবাদ করার অধিকার।”   সূত্র: ইন্ডিয়া টুডে

কক্সবাজারে রিসোর্টে আগুনে ৭ জন নিহতের ঘটনায় জামায়াতের শোক

১৭ অক্টোবর, শনিবার সকালে কক্সবাজারে রিসোর্টে আগুনে ৭ জন নিহতের ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতি দিয়েছেন।   বিবৃতিতে  বলেন, কক্সবাজারের উখিয়ার ইনানীতে ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যানুযায়ী সাতজনের মৃত্যু ও আরও বেশ কয়েকজনের নিখোঁজ থাকার ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক। আমি এ ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন, ব্যথিত ও শোকাহত।   গোলাম পরওয়ার বলেন, পর্যটন নগরী কক্সবাজারের উখিয়ার এ ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের দ্রুত উদ্ধার এবং আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সরকারসহ সংশ্লিষ্ট সবার প্রতি দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি। আমি মহান আল্লাহর কাছে নিহত ব্যক্তিদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করছি। পাশাপাশি হতাহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।   তিনি আরও বলেন, শনিবার সকাল ৮টার দিকে দুর্ঘটনাকবলিত রিসোর্টের আগুন নিয়ন্ত্রণে আনা এবং সবার নিরাপত্তা নিশ্চিত করতে ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট সব দায়িত্বশীল সংস্থাকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে পর্যটন নগরী কক্সবাজারে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে রিসোর্টগুলোতে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা জরুরি।     এ জন্য সরকারের পক্ষ থেকে সব রিসোর্টের অগ্নিনিরাপত্তাব্যবস্থাসহ সামগ্রিক নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ ও তদন্ত করা প্রয়োজন, যাতে ভবিষ্যতে কোনো পর্যটক কিংবা নাগরিককে আর ক্ষয়ক্ষতির মুখোমুখি হতে না হয়।  

বিনোদন

View more
ছবি: সংগৃহীত
'গডজিলা মাইনাস জিরো’ নিয়ে হতাশ দর্শক, উঠেছে সমালোচনার ঝড়

গডজিলা মানেই ভয়ংকর ধ্বংসলীলা, বিধ্বংসী লড়াই আর টানটান উত্তেজনা। কিন্তু নতুন সিনেমা ‘গডজিলা মাইনাস জিরো’তে সেই চেনা ছকের বাইরে গিয়ে মানুষের যুদ্ধ-পরবর্তী জীবন, পারিবারিক টানাপোড়েন ও মানসিক ক্ষতকে প্রাধান্য দিয়েছেন নির্মাতা তাকাশি ইয়ামাজাকি। এতে গল্পে মানবিক আবহ তৈরি হলেও গডজিলার তাণ্ডব প্রত্যাশার তুলনায় কম জায়গা পেয়েছে। এপি নিউজের এক চলচ্চিত্র পর্যালোচনায় বলা হয়েছে, অস্কারজয়ী ‘গডজিলা মাইনাস ওয়ান’-এর সিক্যুয়েলটির পটভূমি ১৯৪৯ সালের জাপান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের দুই বছর পরও দেশটির মানুষের মনে যুদ্ধের ক্ষত গভীর। সেই বাস্তবতায় সাবেক কামিকাজে পাইলট কোইচি শিকিশিমা, তার স্ত্রী ও মেয়েকে ঘিরে আবর্তিত হয়েছে গল্প। এবার গডজিলার পাশাপাশি আতঙ্ক ছড়াবে বিদ্যুৎ নিক্ষেপে সক্ষম দানব ঘিডোরা। দুই দানবের ধ্বংসযজ্ঞ ঠেকাতে একদল মানুষের অভিযানে যুক্ত হয় যুদ্ধের স্মৃতি ও ব্যক্তিগত সংকট। তবে সমালোচকদের আপত্তি, চরিত্রগুলোর আবেগ ও পারিবারিক নাটকীয়তা এত বেশি জায়গা নিয়েছে যে গডজিলার উপস্থিতি হয়ে পড়েছে সীমিত। পুরো সিনেমায় বড় দানবীয় লড়াইও রয়েছে মাত্র দুটি। যদিও একটি আকাশযুদ্ধের দৃশ্য এবং নাওকি সাতোর আবহসংগীত প্রশংসা কুড়িয়েছে। সব মিলিয়ে যুদ্ধের ভয়াবহতা ও মানবিক বিপর্যয় তুলে ধরার ক্ষেত্রে সিনেমাটি নতুন মাত্রা যোগ করলেও গডজিলার ভক্তদের প্রত্যাশিত ধ্বংসযজ্ঞ ও রোমাঞ্চের ঘাটতি থেকেই গেছে। ফলে আগের কিস্তির সাফল্য ধরে রাখা কঠিন হয়েছে নির্মাতার জন্য।

Admin নভেম্বর ৮, ২০২৬ 0

সাংবাদিক হয়রানি ও জাতীয় সংগীত অবমাননার অভিযোগ; সাত দিনের মধ্যে লিখিত ক্ষমা চাওয়ার দাবি

১০ হাজার দর্শকের সমাগম, সন্দেহভাজন একজন আটক; থানায় অভিযোগ ৭০ থেকে ৮০ জনের

২০০ কোটি রুপির মামলায় আদালতে নোরা ফাতেহি, সুকেশের সঙ্গে যোগাযোগ নিয়ে যা জানালেন

পরীমনির পাশে দাঁড়ানোয় সমালোচনা, নেটিজেনদের কড়া জবাব দিলেন প্রভা

ঢালিউড অভিনেত্রী পরীমনির পাশে দাঁড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন ছোটপর্দার অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। এবার সমালোচকদের উদ্দেশে নিজের অবস্থান স্পষ্ট করে কড়া জবাব দিয়েছেন তিনি। প্রভার বক্তব্য, কোনো নারীর সব কর্মকাণ্ডের সঙ্গে একমত না হলেও তার অসম্মান ও হয়রানির বিরুদ্ধে তিনি সবসময় কথা বলবেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) আদালত প্রাঙ্গণে এক সাংবাদিকের বিরুদ্ধে ‘ব্যাড টাচ’-এর অভিযোগ তুলে আলোচনায় আসেন পরীমনি। পরে এক ভিডিওবার্তায় পরীমনির পাশে দাঁড়িয়ে নিজের জীবনের একটি অনাকাঙ্ক্ষিত অভিজ্ঞতার কথাও তুলে ধরেন প্রভা। তবে তার এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের একাংশ সমালোচনা শুরু করেন। শুক্রবার (৬ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সেই সমালোচনার জবাব দেন অভিনেত্রী। পোস্টে তিনি লেখেন, ‘আমি যেকোনো নারীর পাশে দাঁড়াব। প্রয়োজনে হাজারবার দাঁড়াব। আমাকে যা খুশি বলুন, আমার চরিত্র নিয়ে প্রশ্ন তুলুন, যেভাবে খুশি আখ্যায়িত করুন। আপনাদের অপমান কখনোই আমার নীতিকে বদলাতে পারবে না।’ পরীমনির অভিযোগ প্রসঙ্গে প্রভা জানান, ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের সঙ্গে কথা বলে তার উপলব্ধি হয়েছে, সাংবাদিকের বিরুদ্ধে আনা অভিযোগটি হয়তো সত্য ছিল না। তবে ওই পরিস্থিতিতে পরীমনিকে যা সহ্য করতে হয়েছে, তার জন্য তিনি আন্তরিকভাবে সহমর্মিতা অনুভব করেন। প্রভা আরও বলেন, একজন নারীর প্রতিটি কাজের সঙ্গে তিনি একমত নাও হতে পারেন। কারও অসদাচরণ কিংবা অন্যকে গালাগাল করার বিষয়টি তার ব্যক্তিত্বের সঙ্গে যায় না। তবে কোনো আচরণ অপছন্দ হলেই কাউকে অসম্মান, হয়রানি কিংবা অনিরাপদ বোধ করানোর অধিকার কারও নেই। অভিনেত্রীর ভাষায়, কোনো নারীর পাশে দাঁড়ানো মানে তার সব কর্মকাণ্ডকে অন্ধভাবে সমর্থন করা নয়। বরং একজন নারী যেন অসম্মান ও হয়রানির শিকার না হন, সেই অবস্থান থেকেই তিনি কথা বলেন। কারও পছন্দ-অপছন্দ কিংবা চরিত্র নিয়ে বিচার করার বিষয়টি ব্যক্তিগত; কিন্তু তার মর্যাদা নিয়ে বিতর্কের সুযোগ নেই বলেও মন্তব্য করেন প্রভা। নিজের অতীতের একটি ব্যক্তিগত ভিডিও ভাইরাল হওয়ার ঘটনা টেনে সমালোচকদেরও জবাব দিয়েছেন এই অভিনেত্রী। যারা ওই ঘটনা নিয়ে তাকে লজ্জিত করতে চান, তাদের উদ্দেশে প্রভা বলেন, যে ঘটনার জন্য তিনি দায়ী নন, সেটি নিয়ে অন্যের অভিযোগ তাকে অপরাধী করে না। কারও বিচারও তার পরিচয় নির্ধারণ করতে পারে না। প্রভা মনে করেন, এমন মানুষের কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য নীরব থাকার চেয়ে একজন নারীর পাশে দাঁড়িয়ে সমালোচিত হওয়াও শ্রেয়, যারা মনে করেন নারীর মর্যাদা নির্ধারণের অধিকার তাদের হাতে।

Admin নভেম্বর ৭, ২০২৬ 0

‘প্রতিযোগিতা নিজের সঙ্গেই’, নতুন ফটোশুটে নজর কাড়লেন অপু বিশ্বাস

তিশা-অথৈর বিরোধে নতুন মোড়, সদস্যপদ স্থগিতের পর মুখ খুললেন তানজিন তিশা

ছবি: সংগৃহীত

শাহরুখের জন্মদিনে ‘কিং’-এর রোমান্টিক চমক, সঙ্গী দীপিকা

ছবি: সংগৃহীত
বিজয়ের পর এবার কি রাজনীতিতে নামছেন ধানুশ?

দক্ষিণ ভারতের তামিলনাড়ুর রাজনীতিতে এবার অভিনেতা ধানুশকে ঘিরে শুরু হয়েছে জল্পনা। সম্প্রতি নিজের ভক্ত সংগঠনের নাম পরিবর্তন করে ‘ধানুশ ওয়েলফেয়ার মুভমেন্ট’ রাখার পাশাপাশি বিভিন্ন সামাজিক উদ্যোগ নেওয়ায় তার রাজনীতিতে যোগ দেওয়ার আলোচনা জোরালো হয়েছে। গত ২৫ অক্টোবর নারী ভক্তদের নিয়ে আয়োজিত এক সমাবেশে কয়েক শ ভক্তকে পদ্মফুল খোদাই করা রুপার প্রদীপ উপহার দেন ধানুশ। এ ছাড়া তার সংগঠনের উদ্যোগে রাজ্যের ২৩৪টি বিধানসভা আসনে বিনা মূল্যে শিক্ষাকেন্দ্র চালু ও তিন হাজার আইন উপদেষ্টা নিয়োগের পরিকল্পনার কথাও জানা গেছে। তবে ধানুশের ঘনিষ্ঠ মহল জানিয়েছে, আপাতত রাজনীতিতে যোগ দেওয়ার পরিকল্পনা নেই তার। সিনেমার কাজ নিয়েই ব্যস্ত রয়েছেন এই অভিনেতা।

Admin নভেম্বর ১, ২০২৬ 0

নিশো-চঞ্চলকে নিয়ে ভিকি জাহেদের প্রথম সিনেমা ‘খলনায়ক’

চটকদার শিরোনামে খবরের মূল বক্তব্য বদলে যাচ্ছে: দীঘি

তানজিন তিশা

তানজিন তিশার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

0 Comments